[ শিল্প ও সাহিত্য ]
উপহার
তখনও তুমি দাঁড়িয়ে থাকবে কাঙালের মতন আমায় ছুঁতে চাইবে!
পৃথিবী আমাকে ঘুম উপহার দাও,
আমি ফিরে যাবো
নিজের কাছে....
মরে যাবো শত ব্যস্ততার মাঝেও
হারাবো সমূহ বিপদ মুখে নিয়ে
বাতাসে তখন কানাকানি থাকবে
তারপর তুমি আহাজারি করবে
ব্যস, আমি সেদিন চলে যাবো
বিপরীতমুখী বাসে চড়ে আমায়
কেউ নিতে আসবে....
তখনও তুমি দাঁড়িয়ে থাকবে
কাঙালের মতন আমায় ছুঁতে চাইবে!
ডেইলি-বাংলাদেশ/এসএমএম
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!