ঢাকা,  শনিবার   ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

প্রেম করার দায়ে যুবককে পিটিয়ে জোর করে মূত্রপান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:০৭, ১৮ জুন ২০২০
প্রেম করার দায়ে যুবককে পিটিয়ে জোর করে মূত্রপান
ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থানে প্রেম করার দায়ে এক যুবককে আটক করে পিটিয়ে জোরপূর্বক মূত্রপান করানোর ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ।

রাজস্থানের দক্ষিণাঞ্চলীয় শহর সিরোহি’তে গত ১১ জুন এই ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

এ ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রাজস্থান পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনাটির সঙ্গে জড়িত মোট আট জনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগী যুবক। নাম উল্লেখ করাদের মধ্যে ৬ জনকে আটক করা হয়েছে, বাকিদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।

মূলত এক নারীর সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছে এএনআই। 

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!