ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

আবারো প্রাক্তনের সঙ্গেই ফিরছেন দীপিকা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯, ১৬ জানুয়ারি ২০১৯
আবারো প্রাক্তনের সঙ্গেই ফিরছেন দীপিকা!

প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর দীপিকার মন ভেঙ্গে দিয়েছিলেন। এরপর দীপিকা ধরেছেন রণবীর সিং এর হাত। গত বছরের শেষে বিয়েও করেছেন তারা। কিন্তু বিয়ের পর আবারো প্রাক্তন প্রেমিকের সঙ্গে দীপিকা!

রণবীর কাপুর এবং দীপিকার বাস্তব জীবনের জুটি না টিকলেও পর্দায় তাদের রসায়ন ভক্তদের খুবই পছন্দ। সম্পর্ক ভাঙ্গার পরে করা ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ এবং ‘তামাশা’র সাফল্য দেখেই তা বোঝা যায়।
 
এই জুটিকে আবারো বড় পর্দায় দেখা যাবে। শোনা যাচ্ছে নির্মাতা লাভ রঞ্জনের পরবর্তীতে ছবিতে রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে দীপিকাকে। ছবিতে রণবীর কাপুর ছাড়াও থাকছেন অজয় দেবগন।

জানা গেছে, ছবিতে দুজন নায়ক থাকলেও নায়িকার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। নায়িকার চরিত্রে দীপিকা ছাড়া অন্য কাউকে ভাবতেই পারছেন না নির্মাতা। তাই দীপিকার কাছে ছবির প্রস্তাব নিয়ে যাবেন তিনি।

দীপিকা এখন ব্যস্ত আছেন মেঘনা গুলজারের ‘ছপাক’ ছবির শুটিং নিয়ে। লাভ রঞ্জন এর ছবির শুটিং শুরু হবে ২০১৯ এর মাঝামাঝি থেকে। ততদিনে ‘ছপাক’ ছবির শুটিং নিয়ে ব্যস্ততা শেষ হয়ে যাবে দীপিকার।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!