[ বিনোদন ]
স্বামী-স্ত্রীর উত্তপ্ত সম্পর্ক, দীপিকার খোঁচা!
সবজি নিয়ে এখন উত্তেজনা বিরাজ করছে বচ্চন পরিবারে। আর সোশ্যাল মিডিয়াতে তার আঁচ একদম স্পষ্টই বুঝা যাচ্ছে। স্ত্রী ঐশ্বরিয়া রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অভিষেক বচ্চন।
তবে সেই আঁচে একটু ঘি ঢেলে ব্যপারটা যেনো আরো একধাপ বাড়িয়ে দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আর তার মন্তব্যে আরো বেশি বিপাকে পড়লেন জুনিয়র বচ্চন।
যাবতীয় বিতর্ক শুরু হয় ব্রকোলিকে নিয়ে। কিন্তু বেশিরভাগ মানুষের মতো অভিষেক বচ্চনও এর স্বাদ পছন্দ করেন না। আর সেই বিরক্তি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে ফেলেন জুনিয়র বচ্চন। প্রশ্ন করেন, কে পছন্দ করে ব্রকোলি? এমন একটা জিনিস কার পছন্দ হতে পারে?
ব্রকোলির বদনাম করার ফল আবারো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিষেক। স্বামী-স্ত্রীর এই নীরব যুদ্ধের মধ্যেই একটু ঘি ঢালতে ঢুকে পড়েন দীপিকা পাড়ুকোন। অভিষেকের মন্তব্যের জবাব দিয়ে বসেছেন বলিউড এই সুন্দরী। জানিয়েছেন, তিনি ব্রকোলি খেতে অত্যন্ত পছন্দ করেন।
ডেইলি বাংলাদেশ/টিএএস
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!