ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

খেলনা কিনতে দোকানে শাহরুখ! (ভিডিও)

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫, ২০ এপ্রিল ২০১৮
খেলনা কিনতে দোকানে শাহরুখ! (ভিডিও)
ছবি: সংগৃহীত

তিন সন্তানের মধ্যে আব্রামকে একটু বেশিই ভালোবাসেন শাহরুখ খান। এই জন্য কিছুদিন আগে ছেলেকে নিয়ে বরফের দেশ সুইজারল্যান্ড ঘুরে এলেন।

তবে, সন্তানদের জন্য সব কিছু ছাড় দিতে রাজি বলিউড এই বাদশাহ। এবার দেখা গেলো, আব্রামের জন্য খেলনা কিনতে দোকানে হাজির শাহরুখ!

সম্প্রতি মুম্বাইয়ের এক শপিংমলে হাজির হয়েছিলেন বলিউড কিং। খেলনার দোকানে নিজেই ঘুরে ঘুরে খুঁজছিলেন আব্রামের পছন্দের খেলনা। খুব স্বাভাবিকভাবেই এই সময় দোকানে উপস্থিত অন্যান্য ক্রেতাদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন শাহরুখ।

শাহরুখের পরনে ছিল সাদা টি-শার্ট এবং জলপাই-সবুজ রঙের কার্গো প্যান্ট। তার সঙ্গে ছিলেন দুই নিরাপত্তারক্ষীও। তাকে দেখে ভক্তরা ব্যস্ত ছিলেন ছবি তুলতে ও ভিডিও করতে। অবশ্য ওই সময় শাহরুখকে শুধু খেলনা খুঁজতে ব্যস্ত দেখা গেছে।

খেলনা কিনতে দোকানে শাহরুখ, দেখুন ভিডিওতে:

ডেইলি বাংলাদেশ/জেডআই

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!