স্বাগত জানালেন সালমান, কাকে জানেন?
হলিউডের পালা শেষ করে দুইবছর পরে আব্বাস আলী জাফর পরিচালিত ‘ভারত’ ছবির মাধ্য দিয়ে আবারো বলিউডে ফিরছেন প্রিয়াংকা চোপড়া। এ ছবির নায়ক সালমান খান রসিকতা করে স্বাগত জানালেন এই দেশী গার্লকে।
মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ নিয়ে ব্যস্ত থাকার সময় প্রিয়াংকা নিয়মিত ভারতে ফিরলেও ভাল চিত্রনাট্য না পাওয়ার কারণে বলিউডের কোন ছবিতে তাকে দেখা যায়নি। তার দ্বিতীয় হলিউডি ছবি ‘দ্য কিড লাইক জ্যাক’-এর ট্রেইলারটিও সদ্য মুক্তি পেয়েছে।
হলিউডে অভিনয়ের গুণে নিজেকে বিশ্বমানের অভিনেত্রীরুপে প্রতিষ্ঠা করেছেন প্রিয়াংকা চোপড়া। সেই কারণেই কি সালমান প্রিয়াংকাকে স্বাগত জানিয়ে রসিকতা করে লিখলেন ‘আমাদের সিনেমা হিন্দিতে’?
এদিকে সালমানের সঙ্গে জুটি বেঁধে বলিউডের সিনেমায় ফিরে আসার জন্য ‘দাবাং খান’ তার নিজের টুইটারে লিখেছেন, ‘ভারত’… ফিরে আসার জন্য স্বাগত প্রিয়াংকা চোপড়া…দেখা হচ্ছে শিগ্গির…যাই হোক আমাদের সিনেমা হিন্দিতে..
এর বেশ ভালো উত্তরও দিয়েছেন বলিউডের ‘দেশী গার্ল’। তিনি লিখেছেন, উত্তরপ্রদেশের বেরিলিতে বড় হয়েছি জনাব, আমি চিরকালের জন্য ‘দেশী গার্ল’। আমি খুবই আনন্দিত ‘ভারত’-এর অংশ হতে পেরে। খুব শিগ্গির সিনেমার সেটে দেখা হচ্ছে..
এদিকে এক টুইটে ছবির পরিচালক প্রিয়াংকাকে স্বাগত জানিয়ে লিখেছেন, ভারতের মাটি ও বাতাস আপনার অপেক্ষায়।
এই সিনেমায় সালমান খানের সঙ্গে ভালভাবেই পাল্লা দেবেন প্রিয়াংকা, এমনই মনে করছেন ছবির পরিচালক। ‘ভারত’ চলচ্চিত্রটি তাদের নিজস্ব সংস্কৃতির শিকড়ের কথা বলবে।
২০১৪ সালের কোরিয়ান চলচ্চিত্র ‘ওড টু মাই ফাদার’কে সামনে রেখেই চলচ্চিত্রটি নির্মাণে পরিকল্পনা করেছেন ছবিটির পরিচালক আলী আব্বাস জাফর।
‘ভারত’ মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী বছরের ঈদে।
ডেইলি বাংলাদেশ/টিএএস