ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বিয়ে করলেন আলিয়া, তবে...

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:১৫, ১৯ এপ্রিল ২০১৮
বিয়ে করলেন আলিয়া, তবে...

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ সিনেমার মাধ্যমে দর্শকপ্রিয়তা পান তিনি। এরপর থেকেই দর্শকদের ছবি উপহার দিয়ে আসছিলেন তিনি। কিন্তু আলিয়া যে এমন একটি কাজ করবেন তা কখনো ভাবেনি তার ভক্তকূল।

আলিয়া ভাট বিয়ে করেছেন পাকিস্তানি এক ছেলেকে। তবে তা বাস্তবে নয় রুপালি পর্দায়। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘রাজি’ এর ‘অ্যায় ওয়াতান’ এর গানটি। আর সেখানেই একজন ভারতীয় মেয়ে কিভাবে পাকিস্তানি গৃহবধু হয়ে উঠেন সেটিই দেখা গিয়েছে।

অরিজিত সিং-এর কণ্ঠে ইতোমধ্যেই গানটি মন কেড়ে নিয়েছে শ্রোতাদের। সেই সঙ্গে রয়েছে আলিয়া ভাট-এর অসাধারণ কিছু অভিনয়। সবকিছু মিলিয়ে মুক্তির আগেই ‘রাজি’-র এই গানটি বাজিমাত করেছে বক্স অফিসে।

‘রাজি’ সিনেমাটি আগামী ১১ মে মুক্তি পাওয়ার কখা রয়েছে। আলিয়া ভাটের পাশাপাশি ওই সিনেমায় আরো অভিনয় করেছেন ভিকি কৌশল, জয়দ্বীপ আলাওয়াত, রাজিত কাপুর, শিশির শর্মা এবং সোনি রাজদান।

ভারতের মেয়ে হয়ে কীভাবে পাকিস্তানের গৃহবধূ হয়ে ওঠেন আলিয়া, সিনেমায় সেই গল্পই দেখানো হয়েছে এই সিনেমাটিতে। পাশাপাশি প্রতিবেশী দেশে থেকে কীভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থার অন্যতম মুখ হয়ে ওঠেন ভারতের সেই সাধারণ মেয়ে, গল্পের কাহিনীতে সেই ছবিই দেখানো হয়েছে ‘রাজি’-তে।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!