ঢাকা,  শনিবার   ১৪ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

রিয়াকে সমর্থনকারী তারকাদের তুলোধুনো করলেন সুশান্তের বোন

বিনোদন ডেস্ক 
প্রকাশিত: ১৮:৩৫, ৯ সেপ্টেম্বর ২০২০
রিয়াকে সমর্থনকারী তারকাদের তুলোধুনো করলেন সুশান্তের বোন
ভাই সুশান্তের সঙ্গে শ্বেতা। ছবি: সংগৃহীত।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুতে সংশ্লিষ্টতা পাওয়ায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে মঙ্গলবার গ্রেফতার করেছে এনসিবি। এতে রিয়ার পক্ষাবলম্বন করেছেন বলিউড ও দক্ষিণী সিনেমার অনেক তারকা। আর এসব তারকাদের তুলোধুনো করেছেন সুশান্তের বোন শ্বেতা সিং কৃতি।

সম্প্রতি বলিউডের বিদ্যা বালান, তাপসী পান্নু, কারিনা কাপুর খান, অনুরাগ ক্যাশাপ, হ্যানসাল মেহতা, দক্ষিণী সিনেমার লাকস্মী মাঞ্চু রিয়ার পক্ষে কথা বলেন। রিয়ার সমর্থনে সিনেমার তারকাদের টি শার্টে লেখা কথার বিপরীতে প্রয়াত ভাইয়ে পক্ষ নিয়ে টুইট করেন শ্বেতা সিং কৃতি।

ছবিতে তিনি লিখেন, গোলাপ লাল, নিগৃহ নীল, চলুন আমি ও আপনি অধিকারের জন্য দাঁড়াই। ছবির ক্যাপশনে কৃতি হ্যাশ ট্যাগ দিয়ে লিখেন, সুশান্ত সিং রাজপুতের বিচার চাই। 

সুশান্তের গাঁজা ও ধূমপানের অভ্যাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক তারকা অভিযোগ তুলে বিতর্কিত মন্তব্য করেছেন।

তার উত্তরে সুশান্তের বোন টুইট করে জানান, একজন মাদক সম্রাজ্ঞী ধরা পড়ায় কেন সবাই হঠাৎ জেগে উঠেছে তা আমাদের ইন্দ্রিয় ও চিন্তার মাধ্যমে সহজেই বুঝতে পারি। আপনারা নিশ্চিত থাকুন, আমরা বোকা নই। সমস্ত সত্যের জন্য আপনারা অপেক্ষা করুন এবং আমরা তখন দেখব তাদের সমর্থন কোথায় যায়। 

তিনি আরো লিখেন, মৃত ব্যক্তি কখনো কথা বলতে পারে না, তাই মৃত ব্যক্তিকে দোষারোপ করা লজ্জার!

হ্যাশ ট্যাগ দিয়ে কৃতি লিখেন, সুশান্তের মৃত্যুর জন্য বিশ্ব ঐক্যবদ্ধ। 

গত ১৪ জুন নিজ ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার মৃত্যুর ঘটনায় বলিউডের ভেতরে থাকা স্বজনপ্রীতি বিষয়টি সামনে চলে আসে। এ মৃত্যুর রহস্য উদঘাটন করতে বলিউডের বাঘা বাঘা পরিচালক ও প্রযোজককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সুশান্তের মৃত্যুর ঘটনায় সবচেয়ে সন্দেহভাজন হিসেবে রয়েছেন প্রয়াত অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তী।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!