রিয়ার নির্দেশেই সুশান্তের জন্য মাদক আনতেন সৌভিক-স্যামুয়েল
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার প্রেমিকা ও অভিনেত্রী রিয়া চক্রবর্তী সম্পর্কে নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এবার সৌভিক চক্রবর্তী তার বোন রিয়ার আরেক কুকীর্তি ফাঁস করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। বোন রিয়ার নির্দেশেই নাকি সুশান্তের জন্য মাদক আনতেন সৌভিক।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)’র কর্মকর্তাদের কাছে দেয়া স্বীকারোক্তিতে এমনটাই জানিয়েছেন সৌভিক। শুধু সৌভিকই নয়, সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাও এনসিবি’র কাছে একই স্বীকারোক্তি দেন। স্যামুয়েল জানান, ভাই-বোনের কথা মতোই সুশান্তের জন্য ‘ডুবি, বাড’ প্রভৃতির আয়োজন করতেন তিনি।
সৌভিক স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, বোন রিয়াই তাকে মাদক জোগাড় করতে বলেছিল!’ আর বোনের নির্দেশে স্যামুয়েল মিরান্ডাসহ সুশান্তের জন্য মাদকের ব্যবস্থা করতেন সৌভিক।
এদিকে শনিবার গ্রেফতার করা সৌভিক ও স্যামুয়েলকে আদালতে হাজির করা হয়। সংবাদ মাধ্যমের খবর, সৌভিক ও স্যামুয়েলসকে নিয়ে মুম্বাইয়ে নিজেদের অফিসে যান নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্মকর্তারা। সেখানে ঘটনাস্থল পরিদর্শন শেষে তাদের সিওন হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়।
এনসিবি’র পক্ষ থেকে বলা হয়, মাদক সম্পর্কিত কোনো পরীক্ষা নয়, শুধুমাত্র করোনা পরীক্ষার জন্যই রিয়ার ভাই সৌভিক ও সুশান্তের সাবেক হাউস ম্যানেজার স্যামুয়েলকে হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে রিয়ার মোবাইলটি বাজেয়াপ্ত করেছে এনসিবি। মোবাইলটিকে পরীক্ষার জন্যও আইটি বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। এবার ভাইয়ের চাঞ্চল্যকর স্বীকারোক্তির পর এনসিবি কর্মকর্তারা রিয়া ও তার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীকে টার্গেট করবেন বলে ধারণা করা হচ্ছে।