কোহলির আগে রণবীর সিং এর সঙ্গে সম্পর্ক ছিল আনুশকার!
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সম্পর্কের কথা সবাই জানে। তারা ইতালির মিলানে বিয়ে করছেন বলে জানা গেছে। তবে আনুশকার জীবনে বিরাটই প্রথম পুরুষ নন। কয়েক বছর আগেও বলিউডে জোর গুঞ্জন শোনা যেত, রণবীর সিং এর সঙ্গে আনুশকার সম্পর্ক রয়েছে।
২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন রণবীর সিং। সেই ছবিতে তার বিপরীতে ছিলেন আনুশকা। সেই ছবির সেটেই তারা ঘনিষ্ঠ হন বলে শোনা যায়। পরে তারা একসঙ্গে ‘লেডিজ ভার্সেস রিকি বহেল’ ছবিতেও কাজ করেন।
আনুশকা কোনো দিনই রণবীরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে রণবীর আবার এই সম্পর্কের গুজবের কথা প্রকাশ্যে অস্বীকারও করেননি। কর্ণ জোহরের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে আনুশকা উদ্দেশ্যে রণবীর আপত্তিকর রসিকতা করলে তাকে নোংরা ছেলে বলেন আনুশকা র্শমা।
তবে বলিউড সূত্রে জানা যায়, রণবীর সিং সোনাক্ষী সিনহার সঙ্গে কাজ করার সময় তার প্রতি বেশী যত্নবান হয়ে পড়েন, আর সেই কারণেই রণবীর এবং আনুশকার সম্পর্কের ভাঙ্গন ধরে।
২০১১ সালের আইফা পুরস্কার প্রদান অনুষ্ঠানে রণবীর-আনুশকার মনোমালিন্য প্রকাশ্যে এসে যায়। সেই অনুষ্ঠানে তারা একে অপরের সঙ্গে কথা বলেননি।
অন্যদিকে আনুশকা বড় ব্যানারের ছবিতে কাজ করলেও, রণবীর তখনো বলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করতে না পারায় হিংসা করছিলেন। তাছাড়া তার সঙ্গে দীপিকা পাড়ুকোনের ঘনিষ্ঠতা হয় ‘গোলিয়ো কে রসলীলা’ ছবিতে কাজ করার সময়। এসব কারণ মিলিয়েই রণবীর-আনুশকার বিচ্ছেদ হয়।
বলিউডে অনেকেই রণবীর-আনুশকার সম্পর্কের কথা জানতেন। নেহা ধুপিয়া প্রকাশ্যেই সে কথা বলেছিলেন।
২০১৩ সালে এক সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, তিনি আনুশকাকে মিস করেন। পরে অবশ্য তাদের সম্পর্কের শৈত্য কেটে গেছে। ২০১৫ সালে তারা ‘দিল ধড়কনে দো’ ছবিতে কাজ করেন। ‘ফিলাউরি’ ছবির ট্রেলার দেখে ট্যুইটারে মজার ছলে আনুশকার প্রশংসা করেন রণবীর। আনুশকাও জবাব দেন।
একাধিক সাক্ষাৎকারে তাদের একসঙ্গে দেখা গেছে। আনুশকা যখন বিরাটকে বিয়ে করতে চলেছেন, তখন দীপিকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রণবীর। দু`জনেই এখন নতুন সম্পর্ক নিয়ে সুখী।
ডেইলি বাংলাদেশ/টিএএস