ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ লাইফস্টাইল ]

দুই মিনিটেই হিজাব পরার নয়া কৌশল

কানিছ সুলতানা কেয়া
প্রকাশিত: ১৬:১৫, ২৯ জানুয়ারি ২০২০
দুই মিনিটেই হিজাব পরার নয়া কৌশল
ছবি: সংগৃহীত

হিজাব বর্তমান ফ্যাশনের নতুন এক অনুসঙ্গ। কামিজ বা বোরকা সব কিছুর সঙ্গেই হিজাব বেশ মানিয়ে যায়। হাল ফ্যাশানের পালে দোলা দিতে যোগ হয়েছে নানা ধরণের হিজাব। 

তবে হিজাব কীভাবে পরবেন সে বিষয়ে অনেকেই ঝক্কি পোহান। আজ তবে জেনে নিন কীভাবে খুব সহজেই অল্প সময়ে সুন্দরভাবে হিজাব পরতে পারবেন। এভাবে হিজাব পরতে সময় লাগবে ২ মিনিট-

হিজাব পরুন এই উপায়ে

প্রথম পদ্ধতি

প্রথমে আপনার ইনার ক্যাপটি পরে নিন। এবার ছবির মতো করে হিজাবটি মাঝ বরাবর মাথায় দিন। থুতনির কাছে মাথার দু’পাশ থেকে হিজাব টেনে এনে একটি পিন লাগিয়ে দিন। এবার আপনার ডান পাশের অংশটি বামে টেনে এনে মাথার উপরে পেঁচিয়ে নিন। আর ডানের অংশটি নিচ দিয়ে ডান পাশে কাঁধে পিন দিয়ে আটকে দিন। ব্যাস, হয়ে গেল সুন্দর একটি হিজাব লুক। 

দ্বিতীয় পদ্ধতিদ্বিতীয় পদ্ধতি

আগের মতোই ইনার ক্যাপ পরে নিন। এবার ছবির মতো হিজাবটি আগের মতোই মাথার দু’পাশ থেকে এনে থুতনির নিচে আটকে দিন। হিজাবের বাম পাশে কম আর ডানে বেশি কাপড় রাখুন। যে পাশে কাপড় বেশি সে পাশ থেকে নিয়ে বিপরীত পাশ থেকে মাথায় পেঁচিয়ে নিয়ে আসুন। পিন দিয়ে টাইট করে লাগিয়ে দিন। বাড়তি অংশটুকু পিন দিয়ে আটকে কাঁধে ফেলে রাখুন। 

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!