ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মদনে অটোরিকশা দুর্ঘটনার প্রাণ গেল বৃদ্ধার

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৮, ৫ নভেম্বর ২০২৬
মদনে অটোরিকশা দুর্ঘটনার প্রাণ গেল বৃদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনায় মদনে সড়কে হঠাৎ গরুর বাছুর চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা দুর্ঘটনায় আনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মদন-নেত্রকোণা সড়কের মদন পৌরসভার সিলেট বাসস্ট্যান্ড সংলগ্ন ভূঁইয়া বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম উপজেলার জাওলা গ্রামের মৃত বুলবুল মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আনোয়ারা বেগম অটোরিকশা যোগে যাচ্ছিলেন। পথের মধ্যে ভূঁইয়া বাড়ির সামনে হঠাৎ একটি গরুর বাছুর সড়কের মাঝখানে চলে আসে। এ সময় বাছুরটিকে বাঁচাতে গিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে আনোয়ারা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/নেত্রকোনা/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!