২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব: রাষ্ট্রপতি
তরুণ প্রজন্মসহ সবাই সম্মিলিতভাবে কাজ করলে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির স্বপ্ন বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এআই বিজনেস সামিটে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্ব মহা পরিবর্তনের দুয়ারে দাঁড়িয়ে আছে, যার মূল অনুষঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।’
তিনি বলেন, আগামী দিনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কোথায় হবে, তা নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে নিয়ন্ত্রণ করলে পুরো সভ্যতা সংকটে পড়বে।’
তরুণদের চতুর্থ শিল্পবিপ্লবের প্রধান সৈনিক উল্লেখ করে ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, এআইকে শুধু ব্যয় কমানোর হাতিয়ার হিসেবে দেখা উচিত নয়। বরং নতুন পণ্য তৈরি এবং বাজারে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যম হিসেবে এ প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।