ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বোরহানউদ্দিনে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৮, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বোরহানউদ্দিনে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
বোরহানউদ্দিনে ডেঙ্গু প্রতিরোধে পুকুরের ময়লা-আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার বোরহানউদ্দিনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা, পৌরসভা, পলিটেকনিক ও কলেজ শাখা ছাত্রদল।

বুধবার সকালে বোরহানউদ্দিন পৌরসভার সামনের সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে পৌর ভবনের সামনের সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা রোপণ করা হয়।

পরে জলাবদ্ধতা নিরসন ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে পৌরসভার সামনের পুকুর থেকে ময়লা-আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

Advertisement

কর্মসূচিতে বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বর ও সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিমসহ উপজেলা, পৌর, পলিটেকনিক ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে ছাত্রদলের নেতাকর্মীরা মাঠপর্যায়ে কাজ করবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে ভোলা-২ আসনের এমপি হাফিজ ইব্রাহিমের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!