লোহাগড়ায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ এক নারী আটক
নড়াইলের লোহাগড়ায় সাড়ে ৫ কেজি গাঁজাসহ সাবানা খানম (৩২) নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
এ সময় তার স্বামী ফারুক খান (৪০) পালিয়ে যান।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল কার্যালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক সাবানা খানম লোহাগড়া উপজেলার পাচুরিয়া লসকরপাড়া গ্রামের ফারুক খানের স্ত্রী। তিনি পেশায় গৃহিণী। পলাতক ফারুক খান একই গ্রামের সরোয়ার খানের ছেলে। ফারুক পেশায় একজন রাজমিস্ত্রি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদ পেয়ে লোহাগড়া উপজেলার পাচুরিয়া লসকরপাড়ায় ফারুক খানের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করেন ডিএনসির একটি আভিযানিক দল।
ফারুক খান অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে তার স্বামী ফারুক খান পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে তার স্ত্রী সাবানা খানমকে আটক করা হয়েছে।
অভিযানে উপস্থিত সাক্ষীদের সামনে ঘরের ভেতর তল্লাশি করে পূর্বপাশে রাখা চৌকিতে লেপ দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের ব্যাগ থেকে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইল কার্যালয়ের উপ-পরিচালত গোলক মজুমদার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী জানায় তারা স্বমী-স্ত্রী মিলে এক বছর ধরে লোহাগড়ার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা হয়েছে।