ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে ককটেল-পেট্রলবোমাসহ আটক ৪৬৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৫, ১১ নভেম্বর ২০২৬
রাজধানীতে ককটেল-পেট্রলবোমাসহ আটক ৪৬৬
ছবি সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অভিযোগে ৬৪টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার (১১ নভেম্বর) ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ৪৬ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ৮০ জন, মিরপুর বিভাগে ১৩১ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ২২ জন এবং গোয়েন্দা বিভাগে ৮ জন রয়েছেন।

অভিযান চলাকালে বিপুল পরিমাণ বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৩টি ককটেল, ৯টি পেট্রলবোমা, ৯৫০ গ্রাম গানপাউডার, বিস্ফোরিত পেট্রলবোমার অংশবিশেষ এবং ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ।

এ ছাড়া ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার, দুই বোতল বিদেশি মদ, একটি বাস, পাঁচটি মোটরসাইকেল ও ১৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!