[ রাজধানী ]
মঙ্গলবারের উল্লেখযোগ্য কর্মসূচি
ফাইল ছবি
প্রতিদিন রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি থাকে। দিনের শুরুতে এসব কর্মসূচি সম্পর্কে জেনে নিলে প্রয়োজনীয় পরিকল্পনা করতে সুবিধা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিনের উল্লেখযোগ্য কর্মসূচিগুলো হলো—
দাউদপুর জেনারেল হাসপাতাল উদ্বোধন
সকাল ৯টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুরে দাউদপুর জেনারেল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
গ্লাস অ্যান্ড সিলিকেট সেক্টরের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডসভা
বেলা ১১টায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে ‘গ্লাস অ্যান্ড সিলিকেট’ সেক্টরে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করতে বোর্ডের নবম সভা অনুষ্ঠিত হবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!