ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১২:০০, ১১ নভেম্বর ২০২৬
আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২
আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির একটি বগির ৭টি আসন পুড়ে গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনটির শান্টিংয়ের সময় এ ঘটনা ঘটে। বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে রেলওয়ে সংশ্লিষ্ট লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেন চলাচলেও কোনো বিঘœ ঘটেনি।

রেলওয়ে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারিভাবে পরিচালিত তিতাস কমিউটার ট্রেনটি প্রতিদিন ভোরে আখাউড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। রাতে আবার আখাউড়ায় আসে। এই ট্রেনটি আখাউড়া থেকে ছেড়ে যেতে রাত ৩ টার দিকে শান্টিং করে প্রস্তুতি নিচ্ছিল। এসময় দুর্বৃত্তরা ট্রেনটি একটি বগির সিটের মধ্যে আগুন ধরিয়ে দেয়।
বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে রেলওয়ে সংশ্লিষ্ট লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এতে ট্রেনের ১টি বগির ৭টি আসন পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ঢেলে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। এরপর পুড়ে যাওয়া বগিটি রেখে ট্রেনটি কিছুটা  বিলম্বে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এদিকে ঘটনার পরপরই ট্রেনের রেকের কাছ থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে আরএনবি ও জিআরপি। পরে তাদের রেলওয়ে থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যবস্থা নেওয়ায় আগুন বড় আকার ধারণ করতে পারেনি। সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নুরুন্নবী  জানান, ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পরে সকালে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
 

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!