ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

সাবেক অতিরিক্ত সচিব আজমল হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৬, ১১ নভেম্বর ২০২৬
সাবেক অতিরিক্ত সচিব আজমল হোসেন আর নেই
ছবি সংগৃহীত

সাবেক অতিরিক্ত সচিব ও লেখক আজমল হোসেন (৮০) মারা গেছেন। সোমবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজমল হোসেন কর্মজীবন শুরু করেন কলেজে অধ্যাপনার মাধ্যমে। পরবর্তী সময়ে ১৯৭৯ সালে বিসিএস প্রথম ব্যাচের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন তিনি।

দীর্ঘ কর্মজীবনে তিনি নওগাঁর সাপাহার ও দিনাজপুরের কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া বগুড়া ও নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এবং সর্বশেষ নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান।

নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার এই কৃতী সন্তান ব্যক্তিজীবনে লেখক ও সুবক্তা হিসেবে পরিচিত ছিলেন। ঘরোয়া আড্ডা ও আলোচনায়ও তিনি ছিলেন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। বাংলা একাডেমি থেকে প্রকাশিত তাঁর লেখা বই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের রেফারেন্স বই হিসেবে তালিকাভুক্ত রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, লন্ডনপ্রবাসী বড় ছেলে আনিসুজ্জামান রাজু ১২ নভেম্বর বৃহস্পতিবার দেশে ফেরার পর জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!