ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৭, ২২ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
শিশু ইসমাইল। ছবি: সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিখোঁজের দুই দিন পর খাল থেকে উদ্ধার করা হয়েছে মো. ইসমাইল নামে ৭ বছরের এক শিশুর মরদেহ। মঙ্গলবার সকালে স্থানীয় একটি খাল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

শিশু ইসমাইল পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের মো. আকবার হোসেনের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুুলিশ রোকন হাওলাদার নামে এক যুবককে আটক করেছে।

জানা গেছে, রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ঘর থেকে বেড়িয়ে নিখোঁজ হয় ইসমাইল। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি স্বজনরা। মঙ্গলবার সকালে বাড়ির পাশে খালের পানিতে একটি বস্তা ভেসে থাকতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করেন। পরে ওই বস্তার ভেতর নিখোঁজ শিশু ইসমাইলের মরদেহ পাওয়া যায়।

Advertisement

বোরহানউদ্দিন থানার এসআই রফিকুল ইসলাম বলেন, নিখোঁজের বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে আগেই থানায় একটি জিডি করা হয়। মঙ্গলবার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!