ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায়  অজ্ঞাত যুবকের  মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

ভোলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন মদনপুরের মেঘনা নদী থেকে ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান ঘাটের পূর্ব পাশে মেঘনা নদীতে জেলেরা মরদেহটি ভাসতে দেখেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মেঘনা পাড়ে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা দৌলতখান থানাকে অবহিত করেন। পরে দৌলতখান থানা পুলিশ মির্জাকালু নৌ-ফাঁড়িকে বিষয়টি জানালে, পুলিশ বিকেলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় নিশ্চিত করা যায়নি।

Advertisement

মির্জাকালু নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনদ চন্দ্র সরকার জানান, মদনপুর এলাকার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডেইলি-বাংলাদেশ/ভোলা
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!