ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৯, ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন
সংগৃহীত ছবি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে তিনজন ফরম সংগ্রহ করেছেন। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা ফরম উত্তোলন করেন।

Advertisement

উপনির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম নেওয়া নেতারা হলেন জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের জন্য মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলে। আগ্রহী প্রার্থীরা সংগৃহীত মনোনয়নপত্র বুধবারের (১৬ সেপ্টেম্বর) মধ্যে জমা দিতে পারবেন। আগামী ১৮ সেপ্টেম্বর দলের পার্লামেন্টারি বোর্ড বা স্থায়ী কমিটির সভায় এই আসনটিতে বিএনপির চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

মির্জা ফয়সাল আমিনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। এসময় তিনি সাংবাদিকদের জানান, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও দলের সংগঠক হিসেবে মির্জা ফয়সাল আমিন তৃণমূলের আস্থাভাজন। দল তাকে চূড়ান্ত মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!