খাগড়াছড়িতে বিজিবির অভিযান, অস্ত্র ও গুলি উদ্ধার
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)। উদ্ধারকৃত মালামালের মধ্যে ৪টি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য জিনিসপত্র রয়েছে।
রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মাটিরাঙ্গা সীমান্তবর্তী তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
যাসিনীাপাড়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, অধিনায়কের নেতৃত্বে বিজিবির টহলদল গভীর রাতে অভিযান পরিচালনাকালে চোরাকারবারিরা টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৪টি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে মালামাল ছিনিয়ে নেয়ার লক্ষ্যে সশস্ত্র চোরাকারবারিরা আকস্মিকভাবে বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবি টহলদলও পাল্টা গুলিবর্ষণ করে। এতে উভয় পক্ষের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
.png)
অধিনায়ক আরও জানান, এরইমধ্যেই যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) দ্বায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশসহ অস্ত্র-গুলি ও মাদক পাচারের সম্ভাব্য রুটসমূহ শনাক্ত করে নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি নিশ্চিত করা হচ্ছে।