[ দেশজুড়ে ]
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
৭ নভেম্বর, শনিবার দিবসটি উপলক্ষে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ করে ডা. শাহাদাত হোসেন বলেন, জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন প্রেরণা জোগাবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিনি সকলের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।
ডেইলি-বাংলাদেশ/চট্টগ্রাম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
Chittagong
লিংক সফলভাবে কপি হয়েছে!