রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
রাজবাড়ীর গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল হুদা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক এবং উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ স্বপ্নীল ফয়সল জাহাঙ্গীর।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ আহমেদ, সাবেক সদস্যসচিব নাজিরুল ইসলাম তিতাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল হুদা বলেন , ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে এ দিনটি বিশেষ তাৎপর্য বহন করে।
তিনি আরও বলেন, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে সুসংহত করতে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের সামগ্রিক উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বিকল্প নেই।
আলোচনা সভায় বক্তারা জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন এবং দেশপ্রেম, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।