ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাদারীপুরে দুই পক্ষের বিরোধে হামলা, নারী নিহত

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৭, ১৬ নভেম্বর ২০২৩
মাদারীপুরে দুই পক্ষের বিরোধে হামলা, নারী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুর সদর উপজেলার কাউয়াকুড়ি গ্রামে দুই পক্ষের বিরোধের জের ধরে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে।

নিহত মাজেদা একই এলাকার মোয়াজ্জেম হাওলাদারের স্ত্রী।

জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কাউয়াকুড়ি গ্রামের মাহবুব ফকিরের সঙ্গে একই এলাকার পান্নুখা ও ওমর হাওলাদারের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বুধবার রাতে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে। এ কারণে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পুলিশ যায়। এ সময় পুলিশকে অভিযুক্ত পান্নু ও ওমরকে আটক করার অনুরোধ করা হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পুলিশ চলে আসলে পুনরায় বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ সময় মাদারীপুর সদর উপজেলার কাউয়াকুড়ি গ্রামের মাজেদা বেগম গুরুতর আহত হন। পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের পুত্রবধূ শ্যামলী বেগম বলেন, আমার শাশুড়িকে পান্নু খা ও ওমর আলি পিটিয়ে মেরে ফেলেছেন। আমরা বিচার চাই। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি সালাউদ্দিন আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!