ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় মসজিদে ইসরায়েলের হামলা, নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩, ১৬ নভেম্বর ২০২৩
গাজায় মসজিদে ইসরায়েলের হামলা, নিহত ৫০
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকার একটি মসজিদে ইসরায়েলের হামলায় ৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফা।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আল-সাবরাহ এলাকার একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় একটি টেলিকমিউনিকেশন টাওয়ারে হামলার ঘটনা ঘটেছে। এতে এক শিশুর প্রাণ গেছে।

Advertisement

চলমান সংঘাতের সূত্রপাত গত ৭ অক্টোবর। ওই দিন ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পরপরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

গাজা উপত্যকায় এক মাসের বেশি সময় ধরে নির্বিচার হামলা চালানো হচ্ছে। হামলায় ১১ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। এর বেশির ভাগই নারী ও শিশু।

অবরুদ্ধ গাজায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট। পাশাপাশি চলছে একের পর এক হামলা। ইসরায়েলি বোমার আঘাত থেকে বিদ্যালয়, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, শরণার্থীশিবির কিছুই বাদ যাচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!