ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাভার্ডভ্যান চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪০, ১৬ নভেম্বর ২০২৩
কাভার্ডভ্যান চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর দাগনভূঞায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে রিপন চন্দ্র নাথ (৫৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা গেট সংলগ্ন পাকিস্তান বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন চন্দ্র নাথ গ্রামীণ ব্যাংকের দাগনভূঞা এরিয়া ম্যানেজার ও জামালপুর জেলার বাসিন্দা। ফেনী হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, প্রতিদিনের মতো সকালে রিপন তার অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলা গেট সংলগ্ন পাকিস্তান বাজার নামক স্থানে পৌঁছালে বিপরীত থেকে আসা একটা কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন।

Advertisement

ফেনী হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!