বুধবার সকালে সদর উপজেলার শাকচর, চররুহিতা এবং ধর্মপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের আবুল বাসারের ছেলে তুহিন (৪), শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের মো. ইউনুছের ছেলে ফারাবি (২) এবং তেওয়ারীগঞ্জ ইউনিয়নের মো. সুমনের ছেলে সাদ্দাম (২)।
সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে ঐ তিন শিশুকে পানি থেকে উদ্ধারের পর লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানায় কর্তৃপক্ষ। তবে হাসপাতাল নেয়ার আগেই তাদের মৃত্যু হয়।
.png)
এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন জানান, ঐ তিন শিশুর পানিতে ডুবে তিন মৃত্যু হয়েছে। হাসপাতাল নেয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে।