ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাজীগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ১৩ নভেম্বর ২০২৩
হাজীগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরশী জাহান মাহবুবা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মালিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আরশী জাহান মাহবুবা ঐ গ্রামের মাহবুব আলমের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে শিশু আরশী বাড়ির আঙিনায় খেলা করছিল। এ সময় আরশীকে বেশ কিছুক্ষণ দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!