মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার মোমিনপুর ইউনিয়নের গোবীন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জুনাইদ ইসলাম একই গ্রামের মোহাম্মদ রায়হান আলীর ছেলে।
জানা যায়, জুনাইদ ইসলাম সকাল থেকেই বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে সে পুকুরে নামে। বিষয়টি জুনাইদের মা দেখতে পেয়ে পুকুর থেকে তুলে তাকে নিয়ে বাড়িতে যান। এর কিছুক্ষণ পর তার মা বাড়ির উঠান ঝাড়ু দেওয়ার সময় আবারো বাড়ি থেকে বের হয়ে খেলতে যায় জুনাইদ। একপর্যায়ে ঐ পুকুরে নেমে নিখোঁজ হয় সে। প্রায় ১ ঘণ্টা খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ মো. রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।