ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘুষ বাণিজ্যের দায়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৪, ১ অক্টোবর ২০২১
ঘুষ বাণিজ্যের দায়ে দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
ঘুষ বাণিজ্যের দায়ে দুই পুলিশ কর্মকর্তা ক্লোজ

চুয়াডাঙ্গার জীবননগর থানার হাসাদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রকি মন্ডল ও এএসআই সাহাজুল ইসলাকে অপেশাদারিত্বের অভিযোগে শুক্রবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। 

জানা যায়, এসআই রকি মণ্ডল ও এএসআই সাহাজুল ইসলাম বুধবার রাতে হাসাদহ গ্রামের শরিফুল, সজল, শফি ও রানা নামের চার যুবকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ তুলে তাদেরকে আটক করেন। আটকদেরকে হাসাদহ পুলিশ ফাঁড়িতে নিয়ে পরিবারের সঙ্গে দেন দরবারের এক পর্যায়ে ২০ হাজার টাকা নিয়ে রাত ১১ টার দিকে ওই চার যুবককে ছেড়ে দেয়। 

এক পর্যায়ে ২০ হাজার টাকা বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীদের ফেরত দেয়। এদিকে তাদের দু’জনকেই শুক্রবার সকালে ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

Advertisement

জীবননগর থানার ওসি আব্দুল খালেক বলেন, এসআই রকি মন্ডল ও এএসআই সাহাজুল ইসলামকে পুলিশ লাইনে নেয়া হয়েছে। তবে এখনও আমরা কোনো কাগজ হাতে পাইনি।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, তাদেরকে অপেশাদারিত্বের কারণে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এখানে তারা ডিউটি করবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!