ঢাকা,  সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানে থাকা মার্কিনদের দ্রুত চলে যেতে বলল যুক্তরাষ্ট্র

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:১৪, ২১ সেপ্টেম্বর ২০২৬
ইরানে থাকা মার্কিনদের দ্রুত চলে যেতে বলল যুক্তরাষ্ট্র
সংগৃহীত ছবি

পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে ইরান ভ্রমণে মার্কিন নাগরিকদের নতুন করে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ নির্দেশনায় ইরানকে লেভেল-৪ ‘ডু নট ট্রাভেল’ তালিকায় রাখা হয়েছে।

মার্কিন নাগরিকদের কোনো কারণেই ইরান ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমানে ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ সুযোগ থাকলে দ্রুত দেশটি ত্যাগ করতে বলা হয়েছে।

Advertisement

মার্কিন সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে আকাশপথ বন্ধ, ফ্লাইট বাতিল এবং সীমান্ত পারাপারের নিয়মে হঠাৎ পরিবর্তন আসতে পারে। অঞ্চলটিতে থাকা মার্কিন নাগরিকদের বিমানবন্দর, বিমান সংস্থা ও সীমান্ত পরিস্থিতি সম্পর্কে নিয়মিত তথ্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনার পাশাপাশি ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর তৎপরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন কূটনৈতিক স্থাপনা, ব্যবসা ও অন্যান্য স্বার্থও ঝুঁকির মুখে পড়তে পারে।

জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য পেতে মার্কিন নাগরিকদের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম (STEP)-এ নিবন্ধনের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বড় ধরনের বিক্ষোভ, গণজমায়েত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট স্থান এড়িয়ে চলতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!