ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাঙামাটিতে একচুয়াল গ্রীনের উদ্যোক্তা সম্মাননা

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ০০:০৮, ২৩ নভেম্বর ২০২৬
রাঙামাটিতে একচুয়াল গ্রীনের উদ্যোক্তা সম্মাননা
ডেইলি বাংলাদেশ

রাঙামাটিতে একচুয়াল গ্রীন কর্পোরেশনের এন্টারপ্রেনার সেলিব্রেশন’ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার শহরের আশিকা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বৃহত্তর পার্বত্য অঞ্চলের উদ্যোক্তাদের সাফল্যের স্বীকৃতি হিসেবে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফয়েজ আলম ভূঁইয়া, এক্সিকিউটিভ ডিরেক্টর ইঞ্জিনিয়ার তাওহিদুল ইসলাম সিয়াম ভূঁইয়া এবং বিশেষ অতিথি ছিলেন,  রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

এ সময় কোম্পানির কার্যক্রম, পণ্য বিপণন, উদ্যোক্তা সৃষ্টি ও পার্বত্য অঞ্চলে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি উদ্যোক্তারা তাঁদের কাজের অভিজ্ঞতা বিনিময় করেন।

অনুষ্ঠানে কোম্পানির কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/রাঙ্গামাটি
লিংক সফলভাবে কপি হয়েছে!