ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা দিয়েছে তালা মহিলা কলেজ কর্তৃপক্ষ। একই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
রোববার (২২ নভেম্বর) দুপুরে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ সভাপতি এস কে কামরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। ঘড়িকিনুন
প্রভাষক গাজী আছাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আব্দুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাসের পরিচালক শেখ ইমান আলী, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, অধ্যাপক নিলুফার বানু ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন।
এ ছাড়া উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা ও জিল্লুর রহমান, যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাস, সহসভাপতি রেজাউল ইসলাম রেজা, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কলেজের প্রধান ফটকে ফুল ছিটিয়ে ও ফুলের তোড়া দিয়ে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানানো হয়। পরে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, তালা মহিলা কলেজের শিক্ষার পরিবেশ ও ফলাফল দেখে তিনি মুগ্ধ হয়েছেন। এ জন্য শিক্ষক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া এবং ভবিষ্যতে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। কলেজের উন্নয়নে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীদেরও এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা পরিষদের তত্ত্বাবধানে ওই কর্মসূচির অংশ হিসেবে তালা মহিলা কলেজের ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি।