ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৪, ২২ নভেম্বর ২০২৬
১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: ডেইলি বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ সফরে যাচ্ছেন। এ সময় তিনি জেলা শহরের স্টেডিয়ামে আয়োজিত ক্রীড়া উৎসবে যোগ দেবেন এবং জেলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা উপভোগ করবেন। একই সঙ্গে সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজিত ক্রীড়া উৎসবে অংশ নেবেন। সেখানে বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা উপভোগের পাশাপাশি বক্তব্য দেবেন তিনি। এ ছাড়া ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান বলেন, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাঁর সফর উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে সুনামগঞ্জ সফর করেছিলেন। ওই সময় শহরের পুরাতন বাসস্টেশনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন তিনি। পরে নৌপথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের আমন্ত্রণে টেকেরঘাট ও জামালগঞ্জে পৃথক দুটি সমাবেশেও বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর আবারও তাঁর সুনামগঞ্জ সফর ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!