ঢাকা,  শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৫০, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সুনামগঞ্জে এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
সুনামগঞ্জের ধর্মপাশায় নিজ বসতঘর থেকে এনসিপির উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. শাহীন কাদিরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. শাহীন কাদিরের (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শাহীন কাদির ওই গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহীন কাদিরের দুটি বিয়ে হয়েছিল। পরে দুই সংসারেই বিচ্ছেদ হয়। এসব পারিবারিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি কিছুদিন ধরে হতাশায় ভুগছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার রাতে ঘরের দরজা বন্ধ করে কাঠের আংটার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় শাহীন কাদিরের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পারিবারিক হতাশা থেকে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!