ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২০, ১৭ নভেম্বর ২০২৬
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
লালমোহন পৌরশহরের দত্তপাড়া এলাকার সরকারি পুকুর দখলমুক্ত করা হয়। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত করা হয়েছে একটি সরকারি পুকুর। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের দত্তপাড়া এলাকার সরকারি ১ নম্বর খতিয়ানের পুকুরটিকে দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরপ্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের সৌন্দর্যবর্ধন ও জনগণের চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুকুর পাড়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাটগুলো উচ্ছেদ করা হয়। এ ছাড়া পৌরশহরের বিভিন্ন স্থানের ফুটপাত দখলমুক্ত করতেও উচ্ছেদ অভিযান চালানো হয়।

এ সময় লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, ওসি মো. নজরুল ইসলাম মজুমদার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ কোস্টগার্ড ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!