ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজনৈতিক সহাবস্থানে জমে উঠেছে রাজাপুরের শুক্তাগড় ইউপি নির্বাচন

আতিকুর রহমান, ঝালকাঠি ॥
প্রকাশিত: ১৯:৩০, ২২ নভেম্বর ২০২৬
রাজনৈতিক সহাবস্থানে জমে উঠেছে রাজাপুরের শুক্তাগড় ইউপি নির্বাচন
গোলাম কিবরিয়া বরকত ও মাওলানা কবির হোসেন মাস্টার

নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণা না হলেও  স্থানীয় সরকারের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি  জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রধান দু’টি রাজনৈতিক দলের প্রার্থীদ্বয়কে সহাবস্থানে মাঠে তৎপর লক্ষ্য করা গেছে।

প্রথম ধাপে অনুষ্ঠিত হওয়ার ঘোষণায়  নিজ  নিজ অনুসারীদের চাঙা রাখতে নির্বাচনী মাঠে মতবিনিময় , গণসংযোগ, লিফলেট বিতরণকে কেন্দ্র করে চায়ের দোকানে, সামাজিক আড্ডায়,  অফিস কিংবা সামাজিক  যোগাযোগমাধ্যমেও  আলোচনার বিষয় হয়ে উঠছে।


শুক্তাগড় ইউনিয়নের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ২১জুন সোমবার। ওই সময়ে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী সমর্থিত বিউটি সিকদার। ৫আগস্ট জুলাই গনঅভ্যুত্থানে পটপরিবর্তন হওয়ায় চেয়ারম্যান বিউটি সিকদার আত্মগোপনে চলে গেলে প্রথমে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উপজেলা প্রশাসন কর্তৃক প্রশাসক নিয়োগ করেন।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় আলোচনায় রয়েছেন বিএনপি সমর্থিত  শুক্তাগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  গোলাম কিবরিয়া বরকত এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১দলীয় জোটের প্রার্থী রাজাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার কবির হোসেন।


যদি বিএনপি দলীয় প্রার্থীর  দলীয় মনোনয়নের সিদ্ধান্ত না থাকে তাহলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকা ভারী হবে এবং  নির্দলীয় স্বতন্ত্রপ্রার্থী  আসতে পারে  বলে  জানা গেছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও সরকার সমর্থিত এবং বিরোধীদলীয় বড় দুই দলের প্রার্থী দ্বয়ের দৌড়ঝাঁপের গতি বেড়েছে বহুগুণে।


গোলাম কিবরিয়া বরকত  গ্রাজুয়েশন ডিগ্রী নিয়ে  প্রবাস ফেরত বিশিষ্ট  ব্যাবসায়ী  শুক্তাগড়  ইউনিয়নের সাকরাইল গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের  প্রখ্যাত আলেম মরহুম মাওলানা ফজলুর রহমান এর সন্তান । ইতোমধ্যে নিজের কর্তব্যের দায়বদ্ধতায় উপজেলা থেকে বরাদ্ধ এনে এবং নিজস্ব অর্থায়নে নিজ ইউনিয়নের  একাধিক রাস্তা মেরামত-সংস্কার, মসজিদ, মন্দিরে সরকারী বরাদ্ধ আনয়ন, অসহায় দরিদ্র মানুষের জন্য ঘরের টিন বিতরণ, গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে  সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছেন।


অপরদিকে মাস্টার কবির হোসেন  রাজাপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শুক্তাগড় গ্রামের খান বাড়ির সন্তান হওয়ায় নিজ ইউনিয়নে  ৫আগস্টের পটপরিবর্তন পরবর্তী এলাকার মানুষের সহায়তা, মসজিদ নির্মাণ-সংস্কার, সুপেয় নিরাপদ পানির জন্য নলকূপ স্থাপন, রাস্তা, পুল, সাঁকো মেরামত করেও দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে আলোচনা এবং ভালোবাসার মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন।


নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে শুক্তাগড় ইউনিয়নের  ২৩হাজার ৪শত ৬১ জন ভোটার সিদ্ধান্ত নিবেন কাকে জনপ্রতিনিধি নির্বাচিত করলে একটি আদর্শ ও আধুনিক ইউনিয়ন গড়তে পারবে,  সেই দিনের অপেক্ষায় তাকিয়ে আছে শুক্তাগড় ইউনিয়নের আপামর জনসাধারণ।


রাজাপুর উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, জেলার রাজাপুর ও কাঠালিয়া উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন  প্রথম ধাপে ২১ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 
 

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!