ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রুপের সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
খুলনায় অভিযান চালিয়ে একটি কাটারাইফেল, দুটি বন্দুকের কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ কামরান (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার ইঞ্জিনিয়ার গলি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামরান ওই এলাকার বাসিন্দা মো. কামলা শেখের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত কামরান একটি সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব বানিয়াখামার এলাকার ইঞ্জিনিয়ার গলিতে অভিযান চালিয়ে কামরানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি কাটা রাইফেল ও দুটি বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/খুলনা
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!