[ দেশজুড়ে ]
১৭ ঘণ্টা পর ধ্বংসস্তুপে মিলল নারীর মরদেহ
গাজীপুরে জুতার কারখানায় আগুন
এখনো ধোঁয়া বের হচ্ছে এফবি ফুটওয়্যারের কারখানা থেকে
গাজীপুরে এফবি ফুটওয়্যার নামের জুতার কারখানায় আগুন লাগার ১৭ ঘণ্টা পর ধওংসস্তুপ থেকে এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রোববার সকাল সাড়ে ৯টায় গোলাপী আক্তার নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি আগুন লাগার পর থেকেই নিখোঁজ ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা জোন কমান্ডার তানহারুল ইসলাম। তিনি জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নিহত গোলাপী আক্তার এফবি ফুটওয়্যারে আউটসোল হেলপার হিসেবে কাজ করতেন।
শনিবার বিকেলে এফবি ফুটওয়্যারের কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার সকালেও ধ্বংসস্তুপ থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!