ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাজীপুরে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৮, ১০ অক্টোবর ২০২০
গাজীপুরে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট।

শনিবার সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, বিকেলে বাড়ইপাড়া এলাকায় জুতার কারখানার টিনশেড গোডাউনে আগুন লাগে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবীরুল আলম জানান, বিকেলে বাড়ইপাড়া এলাকায় জুতার কারখানার টিনশেড গোডাউনে আগুন লাগার পর স্থানীয়রা নেভানোর চেষ্টা করে। কিন্তু নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ইপিজেড ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!