ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাজীপুরে জুতার কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১০, ১০ অক্টোবর ২০২০
গাজীপুরে জুতার কারখানায় আগুন
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আট ইউনিট।

শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবীরুল আলম জানান, বিকেলে বাড়ইপাড়া এলাকায় একটি জুতার কারখানার টিনশেড গোডাউনে আগুন লাগে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ইপিজেড ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আট ইউনিট ঘটনাস্থলে যায়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!