ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ওজু করতে গিয়ে মা দেখলেন গাছে ঝুলছে ছেলের মরদেহ

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৯, ১২ সেপ্টেম্বর ২০২০
ওজু করতে গিয়ে মা দেখলেন গাছে ঝুলছে ছেলের মরদেহ
মৃত মো. রিফাত খান

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার উত্তর ডামুড্যা গ্রামের মো. রিফাত খান নামে এক যুবক গাছের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে বাড়ির পাশে কাঁঠাল গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত রিফাত খান উপজেলার দারুল আমান ইউপির উত্তর ডামুড্যা মো. লিয়াকত হোসেন মানিক খানের ছেলে। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে রিফাত সবার সঙ্গে কথা বলে ঘুমাতে যান। তখন তার আচরণে অস্বাভাবিক কিছু দেখা যায়নি। সকালে রুমের দরজা খোলা দেখে খোঁজাখুঁজি করেন তার মা। পরে কাঁঠাল গাছের সঙ্গে ঝুলে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।

আরো পড়ুন: ফেনীতে মহাসড়কের পাশে গ্যাসের বুদ বুদ, দিয়াশলাই জ্বালালেই জ্বলছে আগুন

রিফাতের মা বলেন, প্রতিদিন রিফাত অনেক বেলা পর্যন্ত ঘুমায়। শনিবার ফজরের নামাজ পড়ার জন্য ওঠে দেখি ওর দরজা খোলা। নামেজের সময় চলে যাচ্ছে বিধায় আমি ওজু করার জন্য ঘাটলায় যাই। গিয়ে দেখি ছেলে আমার গাছে সঙ্গে ঝুলছে।

ডামুড্যা থানার ওসি মো. মেহেদী হাসন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডামুড্যার উত্তর ডামুড্যা থেকে রিফাত নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!