ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রেমের বিয়ে, পেয়ারা গাছে গৃহবধূর ঝুলন্ত লাশ 

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৯, ১১ আগস্ট ২০২০
প্রেমের বিয়ে, পেয়ারা গাছে গৃহবধূর ঝুলন্ত লাশ 
প্রতীকী ছবি

প্রেম করে বিয়ের দুই বছরের মাথায় কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পেয়ারা গাছে ফাঁস দিলেন শারমিন আক্তার নামে এক গৃহবধূ। 

মঙ্গলবার সকালে পেয়ারা গাছ থেকে শারমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধূ শারমিন উপজেলার ধরনীবাড়ি ইউপির বাকারায় মধুপুর গ্রামের শফিয়ার রহমানের মেয়ে ও পার্শ্ববর্তী রাজারহাট থানার বালাকান্দি গ্রামের আব্দুল হাকিমের ছেলে রোমান মিয়ার স্ত্রী। 

এলাকাবাসীর ধারণাা, দীর্ঘদিন থেকে স্বামীর সঙ্গে যোগাযোগ না থাকায় ও পারিবারিকভাবে প্রেমের বিয়ে মেনে না নেয়ায় শারমিন আক্তার অভিমান করে আত্মহত্যা করতে পারেন। 

নিহত শারমিন স্থানীয় লফিত রাজিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী ছিলেন। 

স্থানীয় ইউপি সদস্য সাহের আলী জানান, শারমিনের সঙ্গে দুই বছর আগে পার্শ্ববর্তী রাজারহাট থানার বালাকান্দি গ্রামের আব্দুল হাকিমের ছেলে রোমান মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে বিয়ে হয়। এতে শারমিনের পরিবারের আপত্তি থাকায় বিয়ের পরেই তারা দুইজন ঢাকায় চলে যান। এরপর তারা উভয়ে ঢাকায় কিছুদিন অবস্থান করেন। শারমিনকে একা রেখে তার স্বামী রোমান সটকে পড়েন। এরপর থেকেই স্বামী রোমান স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ রাখেন। পরে শারমিন বাবার বাড়িতে চলে যান এবং সেখান থেকেই পড়াশুনা করছিলেন। 

মঙ্গলবার সকালে নিজ শয়ন ঘরের পেছনে থাকা পেয়ারা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

উলিপুর থানার এসআই মশিয়ার রহমান জানান, নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!