[ দেশজুড়ে ]
সিলেটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ফাইল ছবি
সিলেটের ওসমানীনগরে রিমা আক্তার ফাতেমা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তাজপুর ইউপির দুলিয়ারবন্দ গ্রাম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
রিমা আক্তার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দিঘীরপাড় মাধবপাশা গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে সুহেল মিয়ার স্ত্রী। তারা দীর্ঘদিন থেকে ওসমানীনগরে দুলিয়ারবন্দ এলাকার রফিক মিয়া চৌধুরীর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
ওসমানীনগর থানার এসআই সুজিত চক্রবর্তী জানান, বুধবার ফাতেমা ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে থানায় নেয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!