ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিজ অফিসে ভোকালিস্টের ঝুলন্ত লাশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩, ২০ এপ্রিল ২০২০
নিজ অফিসে ভোকালিস্টের ঝুলন্ত লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

গভীর রাতে নিজ অফিস থেকে এক ভোকালিস্টের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তি চট্টগ্রামের ব্যান্ডদল স্পার্কের সাবেক ভোকালিস্ট ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মো. আব্দুল বাসেত।

নিহত আব্দুল বাসেত বক্সিরহাট ওয়ার্ডের সাবেক কমিশনার (কাউন্সিলর) এস এম আব্দুল হামিদের ছেলে।

রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত ২টা ২০ মিনিটে নগরীর বক্সিরহাট বদর আউলিয়ার মাজার এলাকায় বাসা সংলগ্ন অফিস থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর কথা জানিয়েছেন কোতোয়ালী থানার এসআই শেখ খলিদ।

তিনি জানান, বাসা সংলগ্ন অফিসে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সম্প্রতি ব্যবসায় মন্দাভাব ও পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!