ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাবুর্চির ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি মেরে ঝুলানো হয়েছে

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০১, ২০ আগস্ট ২০২০
বাবুর্চির ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি মেরে ঝুলানো হয়েছে
ফাইল ফটো

ট্রলারে বাবুর্চির কাজ করতেন ফাহাদ মোল্লা আকাশ নামে এক যুবক। তার আয়ে সংসার ভালোই চলছিল। সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে ওই বাবুর্চির মৃত্যুর খবরে তার স্বজনদের মাথায় আকাশ ভেঙে পড়ে।

স্বজনদের দাবি, ট্রলারের ইঞ্জিনের ওই ছোট রুমে ঝুলে আত্মহত্যা সম্ভব নয়, তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে।    


বৃহস্পতিবার সকালে পিরোজপুরের স্বরূপকাঠির একটি কাঠবোঝাই ট্রলার থেকে ওই বাবুর্চির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা ইন্দুরহাট বন্দরসংলগ্ন খালে রাখা আল ইনান ট্রলারের ইঞ্জিন রুমে তার ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশসহ ট্রলারটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ফাহাদ মোল্লার বাবা হান্নান মোল্লা ও পরিবারের সদস্যরা বলেন, ফাহাদ আত্মহত্যা করতে পারে না। ইঞ্জিনের ওই ছোট রুমে ঝুলে আত্মহত্যা সম্ভব নয়, তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে।

নেছারাবাদ থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!