ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ শিল্প ও সাহিত্য ]

কেউ গোপনে

নিগার শামীমা
প্রকাশিত: ১১:২৩, ১৭ অক্টোবর ২০২৬
কেউ গোপনে
তবুও রাত হয় ভালোবেসে ; আর কোথাও কাহিনী রয় প্রেমে-অপ্রেমে

দখিন জানলাটি আর নেই-
বাতাসে ঝরে গেছে তপ্তদিন, 
আলোহীন সূর্যের মতো মুখ লুকিয়ে 
কেউ কাঁদে 
অবিরাম কাঁদে...

বেনামী বাতাস মৃত্যুরাগে 
চেনা পাহাড় 
অচেনা আলো 
রাতের জোনাকিরা 
পতিত হয় 
নিশ্চিহ্ন জানালায় 
কেউ হেসে ওঠে... 

মুখ ঘেঁষে তার আঁধারও নিলাম হয় 
অল্প আলোতে ছায়া ফেলে নিরাগ সন্ধ্যা
তবুও রাত হয় ভালোবেসে ;
আর কোথাও কাহিনী রয় প্রেমে-অপ্রেমে

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!