ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ শিল্প ও সাহিত্য ]

কথাচঞ্চল দিন

দিলারা হাফিজ
প্রকাশিত: ১০:৪৪, ১২ অক্টোবর ২০২৬
কথাচঞ্চল দিন
এমনি এমনি মরে পড়ে থাকবো আমরা—সেই ভালো! কথার এত গঞ্জনা, যুদ্ধের-দামামা....

আজকে দিনটি ছিলো 
কথাচঞ্চল ফলসিজনের 
অপদিবস…

কথার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র হিম শীতল বাতাস,
মনে হয় পথ ভুলে থমকে গেছি,
এত পথ হেঁটে কি হবে?

এত কথা,এত শব্দ, এত আবেগী বাক‍্য ব‍্যয়ে
 কিছু তো বদলায়নি
তবে কেন এত বলাবলি…

এত কিছু আড়ম্বর দিনশেষে শূন‍্যতা ছাড়া কিছু না!
তার চেয়ে পৃথিবীর চার পরাশক্তি সব বলুক

আমরা তা শুনি
করোনায় বুড়োবুড়িদের মেরেছে, তুমি দেখোনি!
আসছে বছর ধরণীর সব গরীবদের ছেঁটে ফেলবে…
তাও দেখবে না তুমি…

এমনি এমনি মরে পড়ে থাকবো আমরা—সেই ভালো!
কথার এত গঞ্জনা, যুদ্ধের-দামামা, মহামারি-কৌশল
সহ‍্য হয় না আর এই পারমানবিক ভীতি!
এখন মনে হয় এরচেয়ে পরপার নিরাপদ!

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!